শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

বিএনপি-জামায়াতের টানা অবরোধের শেষ দিনে সিলেট নগরী শান্ত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার। গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতারসহ সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াত ইসলামীও তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

তিন দিনের এ অবরোধের গত দুদিনের প্রথম দিন সিলেট ছিলো অনেকটা উত্তপ্ত। দ্বিতীয় দিন অর্থাৎ- গতকাল বুধবার (১ নভেম্বর) উত্তাপ অনেকটা কমে আসে। আর আজ তৃতীয় দিন সিলেটে সকাল কাটছে শান্ত পরিস্থিতির মধ্য দিয়ে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত কোথাও বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়। সিলেটে গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। টহল দিচ্ছে বিভিন্ন সড়কে। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি।

এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনেও (বৃহস্পতিবার) সিলেটে চলছে না কোনো বাস। সকাল হতে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সকাল থেকে চলতে শুরু করেছে।

বাস বন্ধ থাকলেও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম) বলেন- জনসাধারণের জান-মালের নিরাপত্তায় মাঠে কাজ করছি। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত। এখন পর্যন্ত সিলেটে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনসাধারণের প্রতি আমাদের আহ্বান- আতঙ্কিত বা উদ্বীগ্ন না হয়ে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে কাজকর্মের জন্য যাতে তারা ঘর থেকে বের হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain