শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

ক্যান্সার রোগীকে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার অনুদান প্রদান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) এর উদ্যোগে দক্ষিণ সুরমার দাউদপুরের ক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য নগদ অনুদান প্রদান করা হয়েছে। গত ৪ নভেম্বর শনিবার বিকালে সিলেট নগরীর ৩২নং ওয়ার্ডের পূর্ব কুশিঘাটস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা সিলেট মহানগর শাখার সভাপতি সালমা বেগম ক্যান্সার রোগে আক্রান্ত মঈন উদ্দীনের স্ত্রীর হাতে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সদস্য মোঃ এনামুল হক, তাজুল ইসলাম, মাসুম আহমদ, জুম্মান আহমদ, সমাজকর্মী আফরোজ আহমদ প্রমুখ।
অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতা ও সমাজের কল্যাণে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা সহ সর্বক্ষেত্রে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয়। তারই ধারাবাহিকায় অসুস্থ ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হলো। বক্তারা মহতী এমন কাজে অর্থ দিয়ে সহযোগিতা করায় জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি তমাল আহমদ মজুমদার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain