শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরের বনশ্রী আবাসিক এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৮টার দিকে নগরীর আম্বরখানা এলাকার বনশ্রীর একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত যুবক তানভীর আহমদ (২৮) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।

আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে এটা আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে তানভীর আত্মহত্যা করেছেন বা তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain