শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার (১১ নভেম্বর) সকাল নয়টায় হবিগঞ্জ পৌরসভার আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হবিগঞ্জ আসলে আনোয়ারুজ্জামান চৌধুরী মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় সিলেটবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সিটি করপোরেশনের উন্নয়নে সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিও মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটের উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হবিগঞ্জ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি শনিবার সকালে হবিগঞ্জ এসে পৌছান।এরপর হবিগঞ্জ পৌরসভার অনুষ্ঠানে যোগ দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain