শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সিসিক’র বর্নাঢ্য র‌্যালি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটবাসীর উন্নয়নে প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। তাই বিভিন্ন সময়ে তিনি নগরবাসীর কল্যানে বড়বড় প্রকল্প অনুমোদন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার ১৪৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলেন।

তিনি নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারী বরাদ্দের প্রত্যেকটি টাকার সর্বোচ্চ সদ্ব্যাবহার করে সিলেটকে একটি আদর্শ নগরী হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

মেয়র আজ রোববার (১২ নভেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে ১৪৫৯ কোটি টাকার প্রকল্প একেনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্টিত র‌্যালি
পরবর্তী সভায় সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

আজ রোববার দুপুর ১২টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নগরভবনের সামনা থেকে র‌্যালিটি বের হয়ে বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারি ছাড়াও নগরবাসীও র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালি চলাকালে নগরীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নগরবাসী ও পথচারিরা করতালি দিয়ে সিসিককে স্বাগত জানান।সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিসিক’র সিনিয়র কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ।

এসময় তারা প্রধানমন্ত্রীর সহযোগীতায় সিসিক’র নাগরিক সমস্যাগুলো সমাধান ও বসবাসের জন্য একটা আদর্শ নগরী গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain