শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

৪র্থ দফা অবরোধের ১ম দিনে সিলেট মহানগর বিএনপির মিছিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন- চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দেখে ফ্যাসিস্ট সরকার ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে আন্দোলন দমিয়ে রাখার ষড়যন্ত্র করছে। দলীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে দেশে আবারো একতরফা পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। বাকশালী সরকারের এই ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা সফল হতে দিবেনা। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবেনা, হতে দেয়া হবেনা।

তিনি রবিবার দুপুরে বিএনপির কেন্দ্র আহুত ৪র্থ দফার টানা ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিনে নগরীর বন্দরবাজার সংলগ্ন জেলরোড এলাকায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে উপরোক্ত কথা বলেন।

মিছিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুর হোসেন মঞ্জু, মিজানুর রহমান মিজান, শুয়াইব আহমদ শুয়েব, সবুর আহমদ, আব্দুল ওয়াহিদ সুহেল, মামুন ইবনে রাজ্জাক রাসেল, রফিকুল ইসলাম রফিক, আলমগীর হোসেন, সৈয়দ রহিম আলী রাসু, যুবদল নেতা কয়েস আহমদ, বিএনপি নেতা ফরহাদ আহমদ, সাহিদুল ইসলাম কাদির, অজি মোহাম্মদ কায়সার, মুস্তাক আহমদ, এনামুল আজিজ মুন্না ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain