শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

তাহিরপুরে বিএনপি-জামায়াতের সহযোগী সংগঠনের ৬ নেতা আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নাশকতার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিএনপি, জামায়াতের সহযোগী সংগঠনের ৬নেতাকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত থেকে ও সোমবার দুপুর পর্যন্ত তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীনের নেতৃত্বে উপজেলার ট্যাকেরঘাট ও বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে সোমবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালত পাঠানো হয়েছে।

মামলায় ৩১জনকে এজাহার ভুক্তসহ অজ্ঞাত- নামা ১৫-২০জনকে আসামী করে মামলা দায়ের করেন এস আই সজীব। তাহিরপুর থানার মামলা নং-০৭।

আটককৃতরা হলেন, উপজেলা বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট গ্রামের মৃত ছবর আলীর ছেলে বিএনপি নেতা আমীর শাহ(৪৫),একেই গ্রামের মৃত খসরু এসকে শফিকুল(৪১), উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের রঙ্গাছড়া(বাগলী)মৃত আব্দুল হান্নানের ছেলে ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল মিয়া(৪৬),কলাগাও গ্রামের এলাহী বক্স ফকিরের ছেলে জামায়াত নেতা আল আমিন(৩৫),সিরাজ খন্দকারের ছেলে জামায়াত নেতা মোঃ মাহমুদুল্লাহ হাসান(৪৯),উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের হান্নান খাঁর ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহাদ হাসান রাব্বি(২৮)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হরতাল অবরোধকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিত্বে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain