শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

বিশ্ব ডায়াবেটিস দিবসে রোটারী ক্লাব মিটটাউনের ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ও আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর ডিস্ট্রিক গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান পিএইচএফবিএমডি বলেছেন, ডায়াবেটিস নির্মূল হয় না, তবে আমরা সচেতন হলে এই রোগ থেকে নিজেকে নিয়ন্ত্রন রাখতে পারি। মানুষের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক মানের সংগঠন গুলো কাজ করে যাচ্ছে। তিনি বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব সিলেট মিটটাউনের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।
তিনি মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নগরীর শাহজালাল উপশহরের সোনারপাড়াস্থ ভিক্টোরিয়া হসপিটালে রোটারী ক্লাব অব সিলেট মিটটাউনের উদ্যোগে ও ভিক্টোরিয়া হসপিটালের সহযোগিতায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ও সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমাদেরকে সকল ধরণের রোগবালাই থেকে নিজেকে নিয়ন্ত্রন রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
রোটারী ক্লাব অব সিলেট মিটটাউনের প্রেসিডেন্ট ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এএসএমজি কিবরিয়া আরএফএসএম এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী এরিয়া এডভাইজার রোটারিয়ান হানিফ মোহাম্মদ, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান একেএম শামসুল হক দিপু, ডেপুটি ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান আতিকুর রাজা চৌধুরী পিএইচএফএমসি, ভিক্টোরিয়া হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হানিফ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি রোটারিয়ান দেলোওয়ার হোসেন চুন্নু, পিপি রোটারিয়ান অধ্যক্ষ সাখাওয়াত হোসেন আজাদ পিএইচএফ, পিপি রোটারিয়ান শাহ জামাল আহমদ পিএইচএফ, আইপিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম, পিপি রোটারিয়ান বিধুভূষণ ভট্টাচার্য্য এমপিএইচএফ, পিপি এডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ পিএইচএফ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, রোটারিয়ান আবুল কালাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএফএসএম, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান ফারুক আহমদ আরএফএসএম, রোটারিয়ান আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষের ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain