শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেট ও মৌলভীবাজারকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট ও মৌলভীবাজারসহ দেশের আরও ৯ জেলা এবং ৬০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে দেশের ৩২ জেলা ও ৩৯৪টি উপজেলা গৃহহীন-ভূমিহীন মুক্ত হলো।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘোষণা দেন।

গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়া নতুন জেলাগুলো হলো- টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঝিনাইদহ, পটুয়াখালী, সিলেট ও মৌলভীবাজার।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে একটি মানুষও যেন গৃহহীন ও ভূমিহীন না থাকে সেই ঘোষণা দিয়েছিলাম। সে বিষয়টি সামনে নিয়েই আমাদের এ প্রচেষ্টা। যেসব জায়গায় এখনও বাকি আছে সেখানেও ধীরে ধীরে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করে দেব। কোনো মানুষ বাংলাদেশে ঠিকানাহীন থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। অন্তত সবার মাথা গোঁজার ঠাঁই হবে। সকলের ঘর আমরা আলোকিত করব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain