শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে ‘ঢিলেঢালা’ পালিত হচ্ছে বিএনপির ৫ম দফার অবরোধ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান সরকাবিরোধী আন্দোলনে পঞ্চম দফায় বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

সিলেটে ৫ম দফার এই অবরোধ অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকাল থেকে স্বাভাবিক রয়েছে যান চলাচল। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও। তবে দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে। কর্মসূচি পালনে বিচ্ছিন্নভাবে পিকেটিং ও রাস্তা অবরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

একদফা দাবিতে ৫ম দফা অবরোধের সমর্থনে প্রথমদিন সিলেটের বিমানবন্দর রোড এলাকায় ও ঢাকা-সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়কে মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। এ সময় অবরোধের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন তারা। রাস্তায় বসে যান চলাচলে বাঁধা দেন।

এদিকে অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রী না থাকায় দূরপাল্লার যান তেমন একটা চলাচল করেনি। যাত্রী পাওয়ায় দু তিনটি বাস ছেড়ে গেছে সিলেট থেকে। রাস্তাঘাটে কিছু সিএনজি অটোরিকশা এবং রিকশা চলাচল করলেও ব্যক্তিগত যানবাহন চলাচল ছিলো সীমিত।

অবরোধকে কেন্দ্র করে সিলেট নগরীর প্রতিটি মোড়ে বৃদ্ধি করা হয়েছে আইন-শৃঙ্খলাবাহিনীর টহল। বন্ধ ছিলো দোকানপাট ও বিপণি বিতান ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain