শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

কোম্পানীগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৫

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে গোয়াইনঘাট উপজেলার সুন্দ্রাগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোয়াইনঘাট থানার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) নির্মল দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, লিমন পরিবহন নামের বাসটি রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ জন যাত্রীর মধ্যে পাঁচ জন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেন, বাসটি উল্টে না যাওয়ায় যাত্রীরা প্রাণে বেঁচে যান। কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। বেলা দেড়টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়নি। অবশ্য বাসের মালিকপক্ষের সঙ্গে আলাপ হয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব এসে বাসটি তুলে নেওয়ার কাজ শুরু করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain