শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

জয়নাল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সামাজিক সংগঠন জয়নাল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে নগরীর ১০নং ওয়ার্ডের বেতের বাজার এলাকায় এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
১০ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের মাঝে সেলাই মিশন, রিক্সা, টিবওয়েল স্থাপন, ঘর নির্মাণ, চিকিৎসা প্রদান, পশু বিতরণ, এতিম স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার সহ নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও ৩ দিন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও ৪ হাজার পরিবারের মাঝে ১৫দিনের খাদ্রসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জয়নাল উদ্দিন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর বি হান্নান এর পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানের স্বনামধন্য শিল্পীরা গান পরিবেশন করেন। এসময় শিল্পীদের গান শুনে দর্শকরা মুগ্ধ হন।

সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি তায়েফ হাসান, ইউকে প্রবাসী জিল্লুর রহমান, আলম, সামির, কামাল, আফিয়া, জাহমিন, জাহির, এলেক্স, এবিরিনা, বেলেরিয়া, এলিছা, আবু বক্কর সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain