শিরোনাম :
শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত

সৌদি আরবে রাস্তা পারাপারের সময় সিলেটী যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সৌদি আরবে রাস্তা পারাপারের সময় ফখরুল ইসলাম (২৫) নামে এক সিলেটী যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় (সৌদি আরব সময়) সৌদি আরবের জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগামের আজির উদ্দিনের ছেলে। ২ ভাই ও ৫ বোনের মধ্য ফখরুল সবার ছোট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফখরুল ইসলামের চাচা সাবেক মেম্বার সাহাব উদ্দিন।

তিনি জানান, ২ বছর আগে জীবন-জীবিকার তাগিদে সৌদি আরবে যান ফখরুল। সেখানে একটি কোম্পানীতে কাজ করতেন তিনি। কাজ থেকে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দোকানে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হন। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ফখরুলের লাশ দেশে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ফখরুল ইসলামের মৃত্যুতে তার দেশের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করছেন বন্ধু-বান্ধব সহ আত্মীয়স্বজন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain