শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটের জৈন্তাপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেট সদরের খাদিমপাড়া ৩ নম্বর রোড এলাকার মরহুম হযরত আলীর ছেলে বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)। তারা উভয়ই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত সিএনজি অটোরিকশা চালক একই এলাকার তাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেট গামী যাত্রীবাসের (সিলেট-ব ১১-০৬৫৫) সাথে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী সিএনজি অটোরিকশার (সিলেট-থ-১২-৯৫৮০) মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় স্থানীয়রা আহত অটোরিকশা চালক ও যাত্রীদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত রোকেয়ার স্বামী বাদশা মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ দুটি গাড়ি জব্দ করেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain