শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জে হরতালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে শহরের পুরাতন বাস স্টেশন ও এর আশাপাশের এলাকায় এ সংঘর্ষ হয়ে। ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা এগারটার দিকে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে পুরাতন বাস স্টেশন এলাকায় একটি মিছিল বের করতে চাইলে বাঁধা দেয় পুলিশ। পরে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চায় পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে আরফিননগর ও জামতলা এলাকা থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। থেমে থেমে ঘণ্টাব্যাপী চলে দুইপক্ষের সংঘর্ষ। পরে পুলিশ জনবল বৃদ্ধি করে দুই পাড়ায় ঢুকে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষ কতজন আহত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এসময় বিএনপি কর্মী অভিযোগে আরফিননগর এলাকা থেকে তিন যুবককে আটক করে পুলিশ। তাদের দাবি, তারা আওয়ামী লীগের সমর্থক।

সংঘর্ষের পর পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain