শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: “নিরাপদ মাতৃত্ব পরিকল্পনা পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পালিত হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে নগরীর টিভি গেইটস্থ কার্যালয়ের হলরুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক বিপ্লব বড়ুয়া এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আজাদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. হারুন অর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার স্নিগ্ধা তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কিউআইটি এফ পি সি এস সিলেট এর রিজিওনাল কনসালটেন্ট ডা. এম এ মান্নান, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার তপন কান্তি ঘোষ, বিয়ানীবাজারের এমও এম সি এইচ এফপি ডা. জাহিদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, সিলেট কৃষি অধিদপ্তরের উপ পরিচালক আমিরুল ইসলাম, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া প্রমুখ।
এছাড়াও ইসলামী ফাউন্ডেশন শিক্ষা বিভাগের ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain