শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনকে কার্যালয় হস্তান্তর করলেন ড. রাগীব আলী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটিকে স্থায়ী কার্যালয় হস্তান্তর করলেন সিলেটের প্রথম বেসরকারী ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ মেডিকলে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও রাগীব রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। মঙ্গলবার সন্ধ্যার পর সিলেটের ডাক সম্মেলন কক্ষে এসোসিয়েশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তিনি বলেন ফটো সাংবাদিকরা সমাজের দর্পন তারা সবসময় দেশ ও সমাজের কল্যানে কাজ করে যাচ্ছে। আমি সিলেটের ফটো সাংবাদিকদের উৎসাহ উদ্দীপনা প্রদানের জন্য তাদের পাশে এসে দাড়িয়েছি। এসময় তিনি তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আনুষ্ঠানিক ভাবে তিনি মধুবন সুপার মার্কেটের ৫র্থ তলায় কার্য্যালয়ও চিত্র গ্যালারীর জন্য ২টি রুম প্রদান করেন। আগামীতে যেকোন কাজে সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমদ, গবেষনা সহকারী জসিম আল- ফাহিম, পিএ টু ট্রেজারার লোকমান আহমদ, মধুবন মার্কেটের ম্যানেজার শিমুল ও মিজানুর রহমান।
এসোসিয়েশনের পক্ষে থেকে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain