শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

সিলেটে অবরোধের সমর্থনে জেলা স্বেচ্ছাসেবকদলের মশাল মিছিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বুধ ও বৃহস্পতিবারের অবরোধের সমর্থনে সিলেটে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিএনপির ডাকা বুধ ও বৃহস্পতিবারের টানা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে সিলেট নগরীর নাইওরপুল-জিন্দাবাজার সড়কে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বুধ ও বৃহস্পতিবারের টানা ৪৮ ঘন্টার অবরোধ সফলের আহবান জানান।

তিনি বলেন, সরকারের দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গড়ে উঠা চলমান গনতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাহসীকতার সাথে রাজপথে ভুমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন এ লড়াই বিএনপির একার নয়, এ লড়াই বাংলাদেশের মুক্তিকামী জনতার অধিকার আদায়ের লড়াই। এ লড়াইয়ে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain