শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেট আরিফুল হকের বাসায় ককটেল বিস্ফোরণ!

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দুটি ককটেলের মধ্যে একটি তাঁর বাসার ভেতরে এবং অপরটি বাসার সামনের গেটে নিক্ষেপ করে করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরিফুল হক বাসায় ছিলেন না। ঘটনার খবর শুনে তিনি বাহির থেকে বাসায় আসেন।

বিএনপি নেতা আরিফুল হক জানান, বাসার সিসিটিভি ফুটেজে দেখেছেন তিনজন যুবকের মধ্যে দুইজন ককটেল নিক্ষেপ করছে এবং অপরজন ভিডিও ধারণ করতেছে। অথচ আমার বাসার সামনে মেইন পয়েন্টে সকাল থেকে পুলিশ সদস্যরা রয়েছেন।

তিনি বলেন, পরিবার নিয়ে বাড়িঘরে থাকা নিরাপদ না।সিলেটে কখনো এই পরিবেশ ছিল না যে নেতাদের বাড়িঘরে হামলা। নগরবাসীর কাছে বিচার চেয়ে আরিফ বলেন, আমার কী অপরাধ? এমন ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান তিনি।

ঘটনার পরপরই আরিফের বাসায় আসেন কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এরা ভালা খামলা নায়। এরা কম দামি মারিয়া গেছেগি’। যারা ককটেল মেরেছে তাদের ধন্যবাদও জানান তিনি।

এ ঘটনার পরপরই তাঁর বাসায় পুলিশ এসেছে। বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain