শিরোনাম :
ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

৬ষ্ঠ দফা অবরোধের ১ম দিনে সিলেট মহানগর বিএনপির মিছিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন- ফ্যাসিস্ট সরকার পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আবারো ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। দলদাস নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা জাতিকে বোকা বানাতে চায়। কিন্তু জাতির কাছে দলদাস নির্বাচন কমিশনের মুখোশ উন্মোচন হয়ে গেছে। এই বাকশালী সরকারকে ক্ষমতায় রেখে ও তাদের দলদাস নির্বাচন কমিশনের অধীনে দেশে কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। বাকশালী সরকারকে বিদায় নিতেই হবে।

তিনি বুধবার দুপুরে বিএনপির কেন্দ্র আহুত ৬ষ্ঠ ধাপের টানা ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিনে নগরীর নয়াসড়ক এলাকায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে উপরোক্ত কথা বলেন।

মিছিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুর হোসেন, শুয়াইব আহমদ শুয়েব, সবুর আহমদ, লুৎফুর রহমান মোহন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, আলমগীর হোসেন, সাবেক সদস্য সচিব আজিজ হোসেন আজিজ, যুবদল নেতা লিটন আহমদ, কয়েস আহমদ, বিএনপি নেতা সালেক আহমদ, ইফতেখার আহমদ পাবেল, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন ইবনে রাজ্জাক রুমেল, আজিজ খান সজীব, দুলাল আহমদ ও নাজিম উদ্দিন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain