শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

নগরীকে বাঁচাতে খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের টিলাগড়ের কল্যাণপুরে কালনীছড়া খালখনন কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরোশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে স্থানীয় কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তাদের নিয়ে তিনি খালখনন কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, সিলেট সিটিকে গ্রিন, ক্লিন ও একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তার জন্য একটু বৃষ্টি হলেই যাতে শহর ডুবে না যায় সে লক্ষ্যেই আমাদের খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে। তিনি নগরবাসীর কাছে অনুরোধ জানান যারা ছড়া, নালা খাল দখল করেছেন তা ছেড়ে দেওয়ার জন্য, তা না হলে এই শহরকে বাঁচানো যাবে না। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই নগরীকে একটি বাসযোগ্য সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রুহেল আহমদ,জয়নাল আবেদীন,নাজমুল ইসলাম,মহিলা কাউন্সিলর সাজেদা বেগম।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর অজজিুর রহমান,তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।

এছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain