শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

৯নং ওয়ার্ডের উন্নয়ন অগ্রগতিকে আরো সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা চাই: কামরান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মখলিছুর রহমান কামরান বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের এ ওয়ার্ডটি একটি মডেল ও নান্দনিক ওয়ার্ড। ওয়ার্ডে মানুষের ভালোবাসা অর্জন করে আমি ৫ম বারের মতো ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। এই ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসাপ্ত কাজ সম্পন্ন করতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, সিলেট নগরী ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি। তিনি ওয়ার্ডের উন্নয়ন অগ্রগতিকে সামনে নিয়ে যেতে ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি শুক্রবার (২৪ নভেম্বর) সিটি হাউজিং ওয়েলফেয়ার এসোসিয়েশন বাগবাড়ি সিলেটের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সিটি হাউজিং ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ মজনুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ মুহিতুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বায়তুল আজীস জামে মসজিদের সভাপতি মো. জামাল মিয়া তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিটি হাউজিং ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী মো. সাইফুল আলম চৌধুরী, মোঃ তৌহিদুর রহমান, মোঃ আব্দুস সালাম, মো. আবু সাঈদ, মো. সাদির হোসেন, সাফায়াত হোসেন আহমদ, মো. জামাল মিয়া তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন বায়তুল আজীস জামে মসজিদের মোয়াজ্জিন মো. সালমান আহমদ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain