শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে এমন আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট-১ আসনে পুণরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সিলেট আসেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দল এবং আমার সভানেত্রী আমাকে মনোনিত করেছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা চাইবো যাতে আমি নির্বাচনে জয়ী হয়ে সিলেটবাসীর সেবায় আন্তরিক ভাবে কাজ করতে পারি। নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে এ আশা ব্যাক্ত করেন তিনি।

বিমানবন্দরে সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ছাড়াও কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain