শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

জাফলংয়ের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সী’র শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর উদ্যোগে জাফলংয়ে বিদ্যালয় বিহীন গ্রামে যুব সমাজ কতৃক পরিচালিত গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, টুথ পেস্ট ও ব্রাশ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান ডা: ফারিজা সাবরীনার সভাপতিত্বে ও পাস্ট সেক্রেটারি রোটারিয়ান ডা: ফয়সাল মাহমুদ খান’র সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা: মোসাদ্দেক হোসাইন, সমাজ সেবক ইকবাল হোসেন, গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. করিম মাহমুদ লিমন, সদস্য নাদিম মাহমুদ, প্রধান শিক্ষক সালমা আক্তার, সেবা ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক আল আমিন আজাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান ডা: ফারিজা সাবরীনা সংঘঠনের পরিচিতি তুলে ধরে বলেন, রোটারীয়ানরা সারাবিশ্বে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষা উপকরণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে বলেন, তোমরা সু-শিক্ষিত হও, উচ্চ শিক্ষা অর্জন করে দেশের কল্যাণে কাজ করবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোনিবেশ করারও আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain