শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে, আশাবাদী মোমেন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক বেশি ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে করেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে বলে মনে করেন তিনি।

মনোনয়ন জমা দেওয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপরোক্ত কথাগুলো বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৯ নভেম্বর) সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলের বিপুলসংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন ড. এ কে আব্দুল মোমেন।

পরে ড. এ কে আব্দুল মোমেন বলেন, এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে, তাতেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে। কে আসলো না আসলো সেটা বিষয় না, জনগণ সাথে আছে কি না সেটাই দেখার বিষয়।

বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, বিএনপির আন্দোলনের নমুনা হল, রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এতে নির্বাচনে কোন প্রভাব পড়বে না।

তাই তিনি দেশের মানুষকে নির্বিঘ্নে উৎসমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain