শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী শফিক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর বারোটার সময় শফিক চৌধুরী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু প্রমুখ।

মনোনয়নপত্র জমা শেষে শফিক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি বিগত দুইটি সংসদ নির্বাচনে অংশ নেইনি। সারাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চললেও বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী অনেকটা পিছিয়ে পড়েছেন। এই এলাকার মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। ইনশা আল্লাহ, মানুষের ভালোবাসায় বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হয়ে আমি বঙ্গবন্ধু কন্যাকে এই আসনটি পুনরায় উপহার দিতে পারবো।’

পরে তিনি বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৃথক মনোনয়নপত্র জমা দেন। এসময় দুই উপজেলার দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain