শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

উদয় সমাজ কল্যান সংস্থার ১৬তম ওয়াজ মাহফিল সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর খাসদবীরস্থ উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট এর ১৬ তম ওয়াজ মাহফিল শুক্রবার (১ ডিসেম্বর) বাদ জুমআহ থেকে মধ্যরাত পর্যন্ত ৫নং ওয়ার্ডের প্রথম গলীতে মোট ৫ পর্বে সম্পন্ন হয়েছে।

উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন- হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব, সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও খাসদবীর জামে মসজিদের ইমাম ও খতিব।

 

উক্ত ওয়াজ মাহফিলে তাফসির পেশ করেন -জন্ম থেকে অন্ধ বগুড়ার জনপ্রিয় হাফিজ মাওলানা আব্দুল্লাহ বিন আনিছ সাহেব,হযরত মাওলানা শামছুল ইসলাম হাদী সাহেব,(ইমাম ও খতিব বায়তুক জান্নাত জামে মসজিদ) হযরত মাওলানা আব্দুল্লাহ আল-মামুন সাহেব (ইমাম ও খতিব নূরীয়া জামে মসজিদ বাগবাড়ী), হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব (বাহুবলী) সহ আর অনেক উলামায়ে কেরামগন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সামাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,নিবন্ধিত অনলাইন আজকের সিলেট ডট কমের সম্পাদক ও প্রকাশক সাইফুল তালুকদার, মো: হারুনুর রশিদ,জাতীয় নিবন্ধিত অনলাইন টাইমবাংলা ডট কমের সিলেট প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল, সিলেট বাইশটল্লাহ এতিমখানা প্রিন্সিপাল মাওলানা তুফায়েল আহমদ।

উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট ধর্ম সম্পাদক মুসলেহ উদ্দিন,আরফিন রাতুল,মামুনুর রশিদ রাজিব, হিরো, এনামুল,আহাদ, খালেদ, হা:এহসান, আল মাহবুব,আহমেদ,আদনান,মাশহুদ আহমদ,তাওহীদুল ইসলামজা,কারিয়া আহমদ,হা:মুজাক্কির আহমদ,আল আমিন,জনি প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain