শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

নাগরিক সুবিধা দেয়ার জন্য, যা যা করা দরকার সবকিছুই করা হবে : সিসিক মেয়র

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নাগরিকদের সুবিধা দেয়ার জন্য, যা যা করা দরকার সবকিছুই করা হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সিলেট শহর উপহার দেয়া ও নাগরিকদের সুবিধা দেয়ার জন্য, যা যা করা দরকার সবকিছুই করা হবে।’

 

তিনি বলেন, পূণ্যভূমি সিলেট নগরীকে পবিত্র রাখতে হলে আলেম উলামাদের আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। আপনারা পাড়া-মহল্লায় শহরকে পবিত্র রাখার জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন। আমি আপনাদের সন্তান। এমন কোন কাজ করবো না যার জন্য আপনাদের লজ্জিত হতে হয়। আমি আপনাদের সহযোগীতা চাই, আপনাদের সকল মহলের সহযোগীতায় একটি সুন্দর শহর উপহার দেবো।

শনিবার (২ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর জেলা পরিষদের হল রুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

আনোয়ারুজ্জামান চৌধুরীর আরো বলেন, সিসিকের দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হয়েছে। একটু সময় দেন দেখবেন শহরের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। সহযোগিতা ছাড়া সরকারের বা সিসিকের একার পক্ষে কোন উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব নয়।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বক্তব্য রাখেন প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, বন্দর বাজার জামে মসজিদ এর ইমাম, মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain