শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনকে নতুন কার্যালয়ে আতিক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নতুন কার্যালয়ে মতবিনিময় কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) থেকে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আতিকুর রহমান আতিক বলেন, সিলেটের সংবাদিকদের সাথে আমার পারিবারিক সম্পর্ক। বিগত ৪২ বছর যাবত আমি দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের মানুষের সেবার করে আসছি। সেই সেবামূলক কার্যক্রমে আপনারা আমাকে সবসময় সহযোগিতা করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত দিনের মত আমাকে সার্বিক সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতায় আমি সিলেট-৩ সংসদীয় আসনে মানুষের উন্নয়নে আমৃত্য কাজ করে যেতে চাই।
তিনি গতকাল রবিবার (৩ ডিসেম্বর) মধুবন সুপার মার্কেটস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নতুন কার্যালয়ের রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে এসোসিয়েশনের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা গুলো বলেন।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, ইমজার সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, এসোসিয়েশনের সদস্য ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, আবু বক্কর, মামুন হোসেন, আজমল আলী, ফটো সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain