শিরোনাম :
ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রধানমন্ত্রী সিলেট আসছেন আগামী ২০ ডিসেম্বর

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চলতি মাসের ২০ তারিখ (বুধবার) সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে আওয়ামী লীগ।

রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করবেন। আগের নির্বাচনগুলোতেও তিনি সিলেট থেকে নির্বাচনের সভা শুরু করেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারে নেমেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সে সময় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেটে সমাবেশের মাধ্যমে নির্বাচনী সফর শুরু করেছিলেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain