শিরোনাম :
ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস-সিলেটে শেখ হাসিনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন- বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস। আমেরিকা আমাদের এই সম্পদ গ্যাস ক্রয়ের প্রস্তাব দিয়েছিলো আমাকে। কিন্তু আমি এতে রাজি হইনি। আমি বলেছি- আমার দেশের জনগণের কল্যানে এগুলো ব্যবহার করবো। ৫০ বছরের গ্যাস মজুত রেখে অবশিষ্ট থাকলে বিক্রি করবো। কিন্তু জনগণ যাদেরকে জনগণকে ক্ষমতা থেকে বিতাড়ি করেছিলেন- সেই বিএনপি আমেরিকাকে গ্যাস বিক্রয়ের মুচলেকা দিয়ে আবার ক্ষমতায় যেতে চায়।

বুধবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে শেখ হাসিনা এসব কথা বলেন।

 

বক্তৃতাকালে প্রধানমন্ত্রী আরও বলেন- আল্লাহ জন বুঝে ধন দেন। বিএনপি ক্ষমতায় থাকালে যেসব স্থানে পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস পায়নি, আওয়ামী লীগের আমলে সেসব স্থানেই গ্যাসের সঙ্গে তেলও পাওয়া গেছে। বিএনপির আমলে মিললে এসব তারা লুটেপুটে খেতো, কিন্তু এসব সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করছি।

বিকাল ৪টা ২০ মিনিটে বক্তৃতা শুরু করেন। এর আগে ৩টা ১০ মিনিটে মঞ্চে পৌঁছেন তিনি।

বুধবার (২০ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain