শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

একতরফা নির্বাচনের নামে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া হচ্ছে: নাসিম হোসাইন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে প্রহসন চালিয়ে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। পাতানোর নির্বাচন ফলাফল ইতোমধ্যে নির্ধারিত করা হয়ে গেছে। এখন প্রহসনের ক্ষণটা কেবল মঞ্চস্থ করা বাকি। যে নির্বাচনের তফসিল জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে, সেই তফসিলের নির্বাচন জনগণ রুখে দিতেও প্রস্তুত রয়েছে।

তিনি বৃহস্পতিবার বিকেলে বিএনপি কেন্দ্রঘোষিত অসহযোগ আন্দোলনের সমর্থনে গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ৩৫নং ওয়ার্ডের ইসলামপুরে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সৈয়দ মইনুদ্দীন সোহেল, মহানগর বিএনপির সংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, ৩৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সেলিম আহমদ সেলু, ২২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৩৫নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য শাহিদুল ইসলাম কাদির, আব্দুর রহমান, খুরশেদ আহমদ খুশু, মহিউদ্দিন আহমেদ, ৩২নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য মির্জা জাহেদ ও যুবদল নেতা আলিম উদ্দিন রানা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain