শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সরকার একতরফা নির্বাচন করে পার পাবে না। তাই অচিরেই ক্ষমতা ছেড়ে পালাতে হবে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা শত বাধা-বিপত্তি-গ্রেপ্তার-হুলিয়া উপেক্ষা করে রাস্তায় নেমেছে। আমরা এক নই, আমাদের সাথে জনগণও রাস্তায় নামছে। দুর্জয় সাহস নিয়ে তারা সংগ্রাম করছে, লড়াই করছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

তিনি আরো বলেন সরকার যত নীল-নকশা করুক না কেন, তারা পার পাবে না। অবৈধভাবে ক্ষমতার সিংহাসন থেকে অবশ্যই সরকারকে নামতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি ডামি ভোটের নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহবান জানান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় কুমারপাড়া এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ুন আহমেদ মাসুক, শেখ কবির আহমদ, সুয়াইব আহমদ সোয়েব, নাদির খান, মঞ্জুরুল হাসান মঞ্জু, মোঃ লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, মোঃ বাচ্চু মিয়া, তাজ উদ্দিন মাসুম, সবুর আহমদ খান, মিজান আহমদ, সেলিম আহমদ সেলু, মোঃ রফিকুল ইসলাম রফিক, কামাল আহমদ, দেওয়ান জাকির, সৈয়দ লোকমানুজ্জামান, আলমগীর বক্স চৌধুরী শোয়েব, সোলেমান আহমদ সুমন, আব্দুল মান্নান, সাহিদুল ইসলাম কাদির, মঈনুল ইসলাম, আলী হায়দার মজনু, নজরুল ইসলাম, মালেক আহমদ (১১নং ওয়ার্ড), বদরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, মহিবুর রহমান মুহিব, ওজি মোহাম্মদ কাওসার, সিরাজুল ইসলাম, খুর্শেদ আলম খুশু, আব্দুল মুমিন, ইফতেখার আহমদ পাবেল, এনামুল আজিজ ম্ন্নুা, মোস্তাক আহমদ, হারুনুর রশিদ হারুন, নাহিয়ান আহমদ রিপন সহ অসংখ্য নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain