শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

ইতিহাসের একটি নির্লজ্জ নির্বাচন হয়েছে: আরিফুল হক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইতিহাসের একটি নির্লজ্জ ও একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। যে নির্বাচনে স্বয়ং আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভোট দিতে যায়নি। বিএনপির আহবানে তারাও ভোটকেন্দ্রে না গিয়ে সরকারকে ম্যাসেজ দিয়েছে। আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্রে যেত তাহলে অন্ততপক্ষে ভোটারদের লাইন কিছু না হলেও দেখা যেত।
বিএনপির নেতা আরিফুল হক আরো বলেন, আমরা নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি ও লিফলেট বিলির মাধ্যমে জনগণে কাছে এই নির্বাচনে অংশগ্রহণ না করার বার্তা পৌঁছে দিয়েছি। জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং জনগণ এই একদলীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেনি। গেল ৭ তারিখের নির্বাচন জনগণ শূন্য, অংশগ্রহণ শূন্য, অগ্রহণযোগ্য হয়েছে। ইতিমধ্যেই বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে ভোটের সেই চিত্র ফুটে এসেছে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে সিলেটের আম্বরখানা এলাকায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিএনপির ভোট বর্জন কর্মসুচিতে সাড়া দিয়ে দেশের অধিকাংশ ভোটার ভোট কেন্দ্রে যাননি। খুব অল্প সংখ্যক ভোটার যারা ভোট দিয়েছেন তারা প্রকৃত দেশপ্রেমিক হতে পারেন না। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন না দেয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করে যাবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। বিএনপির আহবানে ভোট বর্জন করার জন্য সিলেটের সকল জনগণকে ধন্যবাদ জানান সাবেক মেয়র আরিফুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, জেলার সদস্য সচিব নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain