শিরোনাম :
সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি

সিলেটে ৭ জুয়াড়ি পুলিশের জালে

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৭ জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাটস্থ হোটেল মারজান আবাসিক এর সামনের ফাঁকা জায়গা থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিন সুরমা কদমতলী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ইমাম হোসেন (৪৮), সুনামগঞ্জের ছাতক থানর সোনা মিয়ার ছেলে হাসিম মিয়া (৩৩), সিলেটের মোগলাবাজার থানার গরিব উল্লাহর ছেলে আতাউর রহমান (৩০), সিলেটের মোগলাবাজার থানার ফয়েজ উদ্দিনের ছেলে আল আমিন (৩১), দক্ষিন সুরমা এলাকার মৃত অনিল রায়ের ছেলে রিংকু রায় (২২), সিলেটের যতরপুর এলাকার মৃত মনি রায়ের ছেলে লিটন রায় (৪৮), সিলেটের কালিঘাট এলাকার লায়েক মিয়ার ছেলে বাপন আহমেদ (৩২)।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain