শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির

জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের গোস্ট বিহারে ভক্তের ঢল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের পরম প্রেমময় ভগবান শ্রী কৃষ্ণের গোস্ট বিহার উপলক্ষে বার্ষিক মহোৎসব বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনব্যাপী বিপুল ভক্ত সমাগমের মধ্যে দিয়ে পালিত হয়।

সকাল ছয়টায় উৎসবের উদ্বোধন ও নগর পরিক্রমা, সকাল ৯ টায় শ্রীকৃষ্ণের গোস্টে গমন বিকেলে ফিরা গোস্ট, লীলা সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

প্রতি বছরের মতো পৌর শহরের যাত্রাপাশা মঙ্গল চণ্ডী মন্দির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিকেল চারটায় মাঠে ফেরা গোস্ট অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভক্ত সমাগম ঘটে।

এছাড়াও যাত্রা পাশা গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা হয়। একদিন ব্যাপী উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়।

উৎসব উপভোগ করতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উৎসব অঙ্গনে সমবেত হন। উৎসবে শিশু কিশোরীদের নৃত্যানুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ।

উৎসব উদযাপন কমিটির সভাপতি নিবারন গোপ, সাধারণ সম্পাদক প্রজেশ গোপ ও কোষাধ্যক্ষ জীবন গোপ প্রতি বছরের ন্যায় উৎসব সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain