শিরোনাম :
উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী ঈদের পর নিত্যপণ্যের বাজার পর্যবেক্ষণে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি -সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট বিভাগের ৩ জেলা পরিষদের প্রশাসক হলেন যারা ধনী গরীব সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি- নগরীর ৮নং ওয়ার্ডে কয়েছ লোদী বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্তকরণে গোয়াইনঘাটে সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

সিলেটে হোটেলে অসামাজিক কাজ : নারীসহ গ্রেফতার-৯

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরের বন্দরবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চার নারীসহ ৯ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি)।

রবিবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে বন্দরবাজারস্থ হোটেল সবুজ বিপনীতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ ছিল বন্দরবাজারস্থ হোটেল সবুজ বিপনীতে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ পরিচালিত হয়ে আসছে। রবিবার রাতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় চার নারী ও পাঁচ পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সারোয়ার খান (২৫), ইয়ামিন (২৫), খসরু মিয়া (৩৫), রইচ আলী (২৮), মোঃ রুমেল আহমদ (২৮), ফাতেমা আক্তার জান্নাত (২৫), মোছাঃ মেঘনা আক্তার (২৬), সালমা বেগম (২৬), মোছাঃ নাজমা বেগম (২৮)।

আটককৃতদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain