শিরোনাম :
সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

গোলাপগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেয়ারম্যান প্রার্থী জাবেদের নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেটের গোলাপগঞ্জে রোববার রাতে প্রচন্ড শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক মানুষের মধ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি এ নগদ অর্থ বিতরণ করেন।
এসময় শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, ‘গতরাতে হঠাৎ করে শিলাবৃষ্টিতে গোলাপগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওইদিন রাতেই আমি বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খুঁজখবর নিয়েছি। মানুষের অসহায়ত্ব দেখে খুবই কষ্ট লেগেছে। গতরাতেও আমি মানুষকে আমার সামার্থনুযায়ী সহযোগিতা করেছি। আজও তার ব্যাতিক্রম হয়নি। অসহায় মানুষের প্রতি আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, রোববার রাতে হঠাৎ করে প্রচন্ড শিলাবৃষ্টিতে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় প্রতিটি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে ও বাহিরে থাকা শিশুসহ প্রায় শতাধিক মানুষ শিলাবৃষ্টিতে আহত হয়েছেন। সড়কে ও গ্যারেজে থাকা অনেক গাড়ির গ্লাস ভেঙেছে। নষ্ট হয়েছে ফসলি জমি। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain