শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

বড়লেখায় পূর্ব বিরোধের জের-হামলা, আটক ২

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::  মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জের ধরে এক নিরীহ পরিবারের উপর হামলা করে ৩ জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর দুজনকে আটক করেছে পুলিশ। গত ৮ জুন বড়লেখার গ্রামতলায় এ ঘটনা ঘটেছে।

 

 

হামলার ঘটনায় আটক নুরুল ইসলাম (৭০) গ্রামতলার মৃত মাহমদ আলীর ছেলে ও রহিম উদ্দিন (৩৫) মৃত মাহমদ আলীর ছেলে।

 

হামলায় আহতরা হলেন- গ্রামতলার জয়গুন নেছা (৫৭), ফুরকান হোসেন (৩৯) ও আরমান আলী (২১)। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

 

মামলা সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম ও জয়গুন নেছাদের ঘর পাশাপাশি। জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৮ জুন সকালে ফুরকান হোসেন তাদের ঘরের চিনের চালার বৃষ্টির পানি আটকানোর জন্য পাইপ লাগাতে গেলে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ফুরকানের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা অস্ত্র-সস্ত্র নিয়ে জয়গুন নেছা ও ফুরকানদের উপর হামলা চালায়। এসময় জয়গুন নেছা, ফুরকান হোসেন ও আরমান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

 

এ ঘটনায় পরে মামলা দায়ের করা হয়। মামলায় সরফ উদ্দিন, রহিম উদ্দিন, রফিক উদ্দিন, নোমান উদ্দিন, নুরুল ইসলাম, বছন উদ্দিন, জাকির উদ্দিন, এপলু আহমেদ ও ছালেহা বেগমকে আসামি করা হয়। আসামি রয়েছেন অজ্ঞাত আরও কয়েকজন।

 

ঘটনার পর অভিযান চালিয়ে আসামি নুরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain