শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৩

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহাব উদ্দিন ও মিলন মিয়া। শাহাব উদ্দিন ও মিলন মিয়া খড়কী গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, শাহাব উদ্দিন ও মিলন মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

অপরদিকে, একই উপজেলার বহরা ইউনিয়নে দলগাঁও গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শফিক মিয়া (৫৫) বজ্রপাতে মারা গেছেন। বজ্রপাতে আহত হয়ে শফিক মিয়াকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১০টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতন নাঈম বিষয়টি নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain