শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

ভারতের আগ্রাসন বন্ধ খুনি হাসিনা ফাঁসির দাবিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার (২২ আগস্ট) নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খাঁনের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সআহবায়কবৃন্দের মধ্যে মাছুম ইবনে রাজ্জাক রমেল, আব্দুল হাসিম জাকারিয়া, রনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, সদস্য তছির আলী, মিসবাহ আহমদ জেহিন, জাকারিয়া, মো. সালাউদ্দিন সাকের, আবির হাসান মুহিন, মেহেদি হাসান সেপু, শফিকুল ইসলাম, রায়হান আহমদ, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, মোঃ সামাদ হোসেন, গোলাম রাব্বানি, ইবনে জাহান তানভীর, গোলাম মোস্তফা ও ৬টি মডেল থানা ও ৪২টি ওয়ার্ড নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, বাংলাদেশের প্রতিটি খাতে ভারতের আধিপত্য ও আগ্রাসন চলছে। এখন থেকে দেশকে রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। সবাইকে মিলেই দেশ রক্ষা করতে হবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খাঁন বলেন, দেশকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে, সমৃদ্ধশীল দেশ গঠনে আমরা সবাই ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। আজ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। স্বাধীনতা রক্ষায় সবাইকে কাজ করতে হবে।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain