শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মকসুদ নিহত : বিপিজেএ’র শোক

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুারো প্রধান মকসুদ আহমদ নিহত হন। শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি বাসসের সিলেট ব্যুারো প্রধান ছিলেন। নিহতের ছোট জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। আহত অবস্তায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সিলেট ব্যুারো প্রধান মকসুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিপিজেএ নেতৃবৃন্দ বলেন, সিলেটের সাংবাদিকতার অঙ্গনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় কলম সৈনিক ছিলেন মকসুদ আহমদ। তার মৃত্যুতে আমারা গভীর শোকাহত। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার (২৩ এপ্রিল) বাদ জুম্মা ২.৩০ মিনিটের সময় মইয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain