শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লায় পৈত্রিক বসত ভিটা নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। নিহত নওশাদ মিয়া (৪০) দোয়াখানী মহল্লার মৃত কিম্মত আলীর ছেলে। এ ঘটনার পর থেকেই ছোট ভাই ঘাতক জুনেদ মিয়া (২৫) পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ মিয়া ও জুনেদ মিয়ার মাঝে পৈত্রিক বসত ভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুনেদ মিয়া উত্তেজিত হয়ে তার বড় ভাই নওশাদ মিয়াকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, নওশাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণের করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain