শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১কোটি ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের বিভিন্ন সীমান্তে বর্ডারগার্ড বিজিবি’র নিয়মিত অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানের মালামাল আটক করে যাচ্ছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। গত দুই মাসে একাধিক চোরাচালানের বড় বড় চালান আটক করা গেলেও অদৃশ্য কারণে গ্রেফতার করা যাচ্ছে না চোরাকারবারিদের। গত ২ দিনের ব্যবধানে সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার ও শক্রবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১কোটি ২১ লক্ষ ৬৩ হাজার ৭শ’৭০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। শুক্রবার সকাল ১১টায় বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান বাংলাদেশী রশুন, সিং মাছ, পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত কাঠের নৌকা, মাহিন্দ্রা গাড়ি, ভারতীয় চিনি,বিস্কুট, শাড়ী, শন পাপড়ি, গরুর মাংস, মদ,সাবান, এবং কম্বল, যার আনুমানিক সিজার মূল্য ১কোটি ২১লক্ষ ৬৩ হাজার ৭শ’৭০ টাকা। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain