শিরোনাম :
সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন আধুনিক ও পর্যটন নগরী গড়তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪-স্বজনদের আহাজারি ‎ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী নিহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে নিজ সংগঠনের প্রতিপক্ষের হামলায় বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের শাহপরান বাহুবল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিলাল সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ডের খাদিম বহর আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। ওয়ার্ড যুবদলের কর্মী বিলাল।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলালের সঙ্গে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরোধ ছিল। কয়েক দিন ধরে এ নিয়ে উত্তেজনা চলছিল। সোমবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র হাতে বিলালকে আঘাত করে। সংঘর্ষের পর গুরুতর আহত বিলালকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মহানগরের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিলাল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। হত্যার পেছনের কারণও অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে স্থানীয় যুবদলের একটি সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার করতে গিয়ে যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে বিলাল খুন হয়েছেন। কয়েক দিন ধরে স্থানীয় যুবদল-ছাত্রদলের দুটি পক্ষ এখানে সক্রিয় ছিল। এই দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধও ছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain