শিরোনাম :
সিলেটে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রামে বৃক্ষরোপণ, কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন সিলেট সীমান্তে একাধিক শটগান গুলিসহ মাদকদ্রব্য জব্দ প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পীর সাহেব চরমোনাই সিলেট আসছেন, মেয়র প্রার্থী ঘোষণা করবেন শুক্রবার তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সিলেট এসআরবির জালে ৮ আটক একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সিলেটে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়ায় সিলেট জেলা ও মহানগর বিএনপির তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। রোববার (১ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর কোট পয়েন্ট (শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্তর) থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, মির্জা বেলায়েত হোসেন লিটন, মুফতি রায়হান উদ্দিন মুন্না, শামীম মজুমদার, আব্দুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, সাব্বির আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আজকে বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর, ২১ আগস্ট একটা গ্রেনেড হামলা হয়েছিল। সে মামলায় তারেক রহমান সাহেব জড়িত ছিলেন না বিধায় তাকেসহ সবাইকে খালাস দেওয়া হয়েছে। আমরা বিগত দিনগুলোতে ন্যায়বিচার পাইনি। আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ পেলাম। ইনশাল্লাহ! সামনে আরও সুসংবাদ আমরা আশা করছি। মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে সব মামলা প্রত্যাহার এবং বাংলাদেশে ফিরিয়ে আসার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। বিএনপি সব ষড়যন্ত্রের মোকাবিলা করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain