শিরোনাম :
ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী

শহীদদের রক্তের শপথ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : এড. এমরান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগের নেতারা ভারতে পালিয়ে গিয়ে সেখানেও চুরি, ডাকাতি, ছিনতাই করছে। পুলিশের হাতে গ্রেফতারও হচ্ছে। হাসিনা ও আওয়ামীলীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। ২০২৪ সালের গণঅভ্যূত্থানেও দলমত নির্বিশেষ শাহাদাতকে বরণ করে দেশের স্বাধীনতা রক্ষা করেছে। তাই এই শহীদদের রক্তের শপথ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৭, ৮৫ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরনে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে বেশীরভাগ সময়ই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ উন্নয়ন বঞ্চিত রয়েছেন। বিগত ১৫ বছর উন্নয়নের নামে জনগনের কাছে মুলা ঝুলানো হয়েছে। প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। এমপি নামক এমন লুটেরাদের জনগন চায় না। দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে পাচার হওয়া এসব টাকা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

চারখাই ইউনিয়নের ৮ নং ওয়াড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শিকদারের সভাপতিত্বে, সায়েক আহমদ চৌধুরী ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন রানু, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তাদির আলী মকতই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফয়জুর রহমান, সাদিক আহমদ চৌধুরী, জিলাল আহমদ চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী শিপু, ময়নুল ইসলাম চৌধুরী, ময়নুল হক শিকদার, মছতকিন আলী, বাবুল মিয়া, জামাল উদ্দিন, সাদ উদ্দিন, জামাল উদ্দিন চৌধুরী প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain