শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় দুজন প্রাণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গত শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ ৪ জন। এর মধ্যে দুজন গুরুতর আহত।

 

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আল-হানাবাদ) গ্রামের আনজব উল্লাহ’র ছেলে রুহুল আমিন (২৬) ও একই উপজেলার ববানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

 

নিহত রুহুল আমিনের মামা জানান- শনিবার সন্ধ্যার পর তিনি ও তার ভাগনাসহ এলাকার কয়েকজনের সিলেট কিনব্রিজের দক্ষিণ মুখে দেখা হয়। এসময় তারা ৫ জন একটি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুর যাওয়ার জন্য রওয়ানা দেন। তাদের গাড়িটি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার লালারগাঁও এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার ভাগনা রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান। তিনি বলেন- দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা এক নারী ও অটোচালক গুরুতর আহত হয়েছেন।

নিহতদের লাশ ময়না তদন্ত ছাড়া নিয়ে যাওয়ার আবেদন করা হবে বলে নিহত রুহুল আমিনের মামা জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain