শিরোনাম :
সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন আধুনিক ও পর্যটন নগরী গড়তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪-স্বজনদের আহাজারি ‎ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে দলের পক্ষ থেকে স্বাগত জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতিদ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।

এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে ধারণা দিয়েছেন কিন্তু বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপ (রূপরেখা) চায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain