শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে পালিত খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন।বড়দিন উপলক্ষে নগরীর নয়াসড়কস্থ প্রেস ব্রিটারিয়ান চার্চ আলোকসজ্জাসহ সাজানো হয়েছে বর্ণিল সাজে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে।আজ বুধবার ভোরে ক্যারলস গানের (ধর্মীয় সংগীত) মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১০টায় চার্চে শোনানো হয় ধর্মবাণী। সাড়ে ১০টায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এরপর সকাল সাড়ে ১১ টায় কাটা হয় বড়দিনের কেক। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকী, চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা সহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain